শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৬ স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৬ স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষ্যে নরসিংদীতে অনূর্ধ্ব-১৬ স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর উদ্যোগ ও ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। তিনি বলেন, তরুণদের কিশোর গ্যাং, মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।

ভলিবল প্রতিযোগিতায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার, কারারচর মৌ: তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, পিনাকল চার্টাড স্কুল অ্যান্ড কলেজ এবং জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার এবং রানার্সআপ হয় কারারচর মৌ: তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins