রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর মডেল থানাধীন বাসাইল এলাকায় চক্ষু হাসপাতালের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তানভীর ভূইয়া শিবপুর থানার গাসিরদিয়া এলাকার নাঈম ভূইয়া ও নাছিমা বেগম দম্পতির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি বিশেষ টিম। পরে তল্লাশি চালিয়ে তানভীরের হেফাজত থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]