বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ১১ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে ১১ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় নরসিংদী সদর উপজেলায় শুরু হয়েছে বালকদের সাঁতার প্রশিক্ষণ। মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্থানীয় সড়ক বিভাগের পুকুরে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার খালেদ হোসেন শিমুল। জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ক্রীড়া ও জীবন রক্ষায় সাঁতারের গুরুত্ব তুলে ধরে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এই সাঁতার প্রশিক্ষণে অংশ নিচ্ছে। মোট ১১ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে প্রশিক্ষণের কার্যক্রম উপভোগ করেন।

Facebook Comments Box

Posted ০৩:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]