অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ জুন ২০২৬ প্রিন্ট
জাতীয় জলবায়ু পরিবর্তনে তীব্র হচ্ছে নিরাপদ পানির সংকট, সমন্বিত ব্যবস্থাপনার আহ্বান জলবায়ু পরিবর্তনে তীব্র হচ্ছে নিরাপদ পানির সংকট, সমন্বিত ব্যবস্থাপনার আহ্বান জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে নিরাপদ পানির সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এ সংকট মোকাবিলায় সমন্বিত পানি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও পানি বিশেষজ্ঞরা।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন (বানিপা) আয়োজিত “জলবায়ু সংকট ও নিরাপদ পানির চ্যালেঞ্জ: বাংলাদেশের করণীয় ও টেকসই সমাধান” শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিপার সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর যুগ্ম সম্পাদক এম. এ. ওয়াহেদ। প্রধান অতিথি ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমদ কামরুজ্জামান মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল মুঈদ।বক্তারা বলেন, নিরাপদ পানি কোনো বিলাসিতা নয়; এটি মানুষের মৌলিক অধিকার এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। সমন্বিত পরিকল্পনা, কার্যকর নীতি বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি নিরাপদ, সুস্থ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
Posted ০৪:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]