মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী।
শনিবার, ১৩ জুন ২০২৬ প্রিন্ট
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- আরএমপি’র মতিহার থানার কাজলা গ্রামের মো: পিয়ারুল মোল্লার ছেলে মো: ইমন মোল্লা (২৭), বোয়ালিয়া থানার রাণীনগর বাজে কাজলা এলাকার মৃত মোস্তাকিমের ছেলে জিহাদ ইসলাম ওরফে ডালিম (৩৮), পাবনা জেলার ইশ্বরদী থানার পতিরাজপুর গ্রামের আবুল ফজল শেখের ছেলে মো: মামুনুর রশিদ (৩০) এবং রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া (প্যারামেডিকেল রোড) এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে মো: শফিকুল ইসলাম ওরফে লাবীব (১৯)।
গতকাল ১২ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় ইমন, জিহাদ ও মামুনুরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও একই তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি ইমনের দেহ তল্লাশি করে ১,০০০ মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া শফিকুলের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইমন, জিহাদ ও মামুনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয়ন করেন যে, তারা চোলাইমদ সেবন করেছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Posted ০৩:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]