রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পুনর্মিলনী, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   প্রিন্ট  

মুন্সীগঞ্জে পুনর্মিলনী, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঈদুল আজহা পরবর্তী পুনর্মিলনী, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (৩ জুন) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box

Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]