বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘সাঁতার শরীরের শ্রেষ্ঠ ব্যায়াম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বালকদের সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (৯ জুন) সকালে নরসিংদী সদর উপজেলার সড়ক বিভাগের পুকুরে ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন প্রতিযোগী অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি। প্রধান অতিথির বক্তব্যে তিনি সাঁতারের গুরুত্ব তুলে ধরে বলেন, “সাঁতার আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটি শরীরের শ্রেষ্ঠ ব্যায়াম। নিয়মিত সাঁতার কাটলে স্বাস্থ্যের অভাবনীয় উন্নতি হয়। সাঁতার অনুশীলনের ফলে শরীরের সকল মাংসপেশির সঞ্চালন ঘটে, যা শরীরকে সুস্থ ও সচল রাখতে সহায়তা করে।”
সাঁতার শেখার ওপর গুরুত্বারোপ করে তিনি ছোট-বড় নির্বিশেষে সকলকে নিয়মিত সাঁতার চর্চার আহ্বান জানান। সেই সাথে আয়োজকদের এমন একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত প্রতিযোগিতা আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার খালেদ হোসেন শিমুল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

Facebook Comments Box

Posted ০৩:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]