শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আরিফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে প্রশাসন। ১১ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর এলাকার শ্রীরামপুর উত্তরপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
অভিযান শেষে আটককৃত আরিফ নিজের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় তাকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। প্রশাসনের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা জানান, মাদকের বিরুদ্ধে রায়পুরা উপজেলা প্রশাসন বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]