শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বুধবার, ০৪ জুন ২০২৫ প্রিন্ট
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে নরসিংদী শহরের গাবতলী পুরানপাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
![]()
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম-এর সার্বিক তত্ত্বাবধানে, নরসিংদী “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ফজলুল হক খান-এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করা হয়। মঙ্গলবার (৩ জুন) বিকেলে টিমটি নরসিংদী মডেল থানাধীন গাবতলী পুরানপাড়ায় আনোয়ারের মুদী দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ রনি মিয়া (২৮) কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নরসিংদী “ক” সার্কেলের সহকারী উপপরিদর্শক সামিরা বেগম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
Posted ১২:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]