শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৮ জুন ২০২৬ প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়ার (কামিনী গাছতলা) ‘রজনী সুইট অ্যান্ড বেকারি’তে অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও অনুমোদনহীন রং ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রজনী সুইট অ্যান্ড বেকারিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া খাবারে অনুমোদনহীন রং ব্যবহার এবং পণ্যের প্যাকেটে বিক্রয়মূল্য উল্লেখ না করার মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সহযোগিতা করেন শিবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইনসের পুলিশ সদস্যরা।
Posted ০২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]