সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন: অপরাধ দমনে কঠোর নির্দেশ

রবিবার, ০৭ জুন ২০২৬   প্রিন্ট  

শ্রীনগরে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন: অপরাধ দমনে কঠোর নির্দেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)। গত ৬ জুন রাতে তিনি থানায় আকস্মিক উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানার দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ যাচাই করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আসা সেবাগ্রহীতাদের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে আয়োজিত রোলকলে তিনি পুলিশ সদস্যদের সরকারি সম্পদের সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এ ছাড়া পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজখবর নিয়ে তা সমাধানের আশ্বাস দেন তিনি।

অপরাধ দমনে কঠোর হুশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া, সহিংসতা এবং নারী ও শিশু নির্যাতন নির্মূলে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে এসব অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

Facebook Comments Box

Posted ০৮:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]