সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ঢাকা-মাওয়া ও চট্টগ্রাম রুটে কঠোর অবস্থানে মুন্সীগঞ্জ জেলা পুলিশ

সোমবার, ২৫ মে ২০২৬   প্রিন্ট  

ঈদযাত্রায় ঢাকা-মাওয়া ও চট্টগ্রাম রুটে কঠোর অবস্থানে মুন্সীগঞ্জ জেলা পুলিশ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মহাসড়কের প্রতিটি মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।

আজ সোমবার (২৫ মে) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোল প্লাজার ডিউটি পোস্টের সার্বিক কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।

পরিদর্শনকালে পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত এক্সপ্রেসওয়ে ও টোল প্লাজায় কোনো ধরনের দীর্ঘ যানজট বা গাড়ির সারি পরিলক্ষিত হয়নি। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, “আকস্মিক যানজট নিরসন এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকিতে পুলিশের সকল ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।”

পরিদর্শনের সময় পুলিশ সুপার দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ, পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টরসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, ঈদের শেষ মুহূর্ত পর্যন্ত মহাসড়কের এই নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা চলমান থাকবে, যাতে ঈদে বাড়ি ফেরা মানুষ কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারে।

Facebook Comments Box

Posted ০৯:২০ অপরাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]