শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ প্রিন্ট
মুন্সিগঞ্জ জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক (টিআই) এস এম জিয়াউল হায়দার।
বিদায় বেলায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাদের কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]