শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ প্রিন্ট
নরসিংদী শহরের সদর রোডে অবস্থিত বেশ কয়েকটি ইলেকট্রনিক্স শো-রুমে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদী আঞ্চলিক অফিস। বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) কে এম হানিফ-এর নেতৃত্বে বৃহস্পতিবার (৪ জুন) এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড, বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড, ভিশন ইম্পোরিয়াম (আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড), ঐশী ইলেকট্রনিক্স (স্মার্ট টেকনোলজী বিডি লিমিটেড) এবং এস্কোয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের শো-রুমে প্যানাসনিক ও ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে এয়ার কন্ডিশনার, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন এবং আয়রনসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্যের গুণগত মান যাচাই এবং বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স ও ছাড়পত্র ব্যতিরেকেই বিক্রয় ও বিতরণ করতে দেখা যায়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বিএসটিআইয়ের নিয়ম মেনে বাধ্যতামূলক এই পণ্যগুলোর অনুকূলে সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণের জন্য আগামী সাত কার্যদিবসের মধ্যে আবেদনপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বিএসটিআইয়ের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
Posted ০৮:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]