বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

 

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প। অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন—কিশোরগঞ্জ কটিয়াদি লক্ষিগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

র‌্যাব জানায়, গেলো ১৩ জুন সকাল আনুমানিক ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার বাসিন্দা ১৩ বছর বয়েসি তানজিনা আক্তার নিপাকে তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ মেইন রোড থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগী মো. ইসলাম। ঘটনার পর ভিকটিমের পরিবার মামলা দায়ের করলে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬ জুন রাত আড়াইটায় র‌্যাব-১১ এর একটি দল মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে অপহৃত কিশোরী তানজিনাকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনোহরদীর হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত ও আসামিদের বিশ্বম্ভরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ০৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]