রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট ঈদগাহ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলা শুধু শারীরিক সক্ষমতা বিকাশের মাধ্যম নয়, এটি পরিপূর্ণ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নিয়মনীতি মেনে চলা, অধ্যবসায়, দলগত সহযোগিতা, সততা এবং পরাজয়কে মেনে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি অর্জন করা যায়। তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং হাডুডুকে জাতীয় খেলা হিসেবে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তোলার আহ্বান জানান। এ ধরনের আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার। প্রতিযোগিতায় জেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নোয়াদিয়া খৈশাখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসা, ইলমা একাডেমী, সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ, গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় এবং কারারচর ক্রীড়া চক্র।

খেলাশেষে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং ইলমা একাডেমী দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]