ভেদরগঞ্জ, শরীয়তপুর :
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ প্রিন্ট
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমিটির তত্ত্বাবধানে ২৬ জানুয়ারী ২০২৬ তারিখ ১২.৩০ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট (ছেলে) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আকতারুল ইসলাম, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, পরীক্ষা নিয়ন্ত্রক মশহুদ উজ জামান, সহযোগী অধ্যাপক ও স্পোর্টস কমিটির আহ্বায়ক মো. মাহাফুজুর রহমান, সহযোগী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহা, সহকারী অধ্যাপক ও প্রক্টর ইমামুনুর রহমান, সহকারী অধ্যাপক ও মকফরউদ্দিন হলের প্রাধাক্ষ্য আমিমুল এহসান, ডেপুটি রেজিস্ট্রার সাইফুজ্জামান।
উদ্বোধনী ক্রিকেট ম্যাচে ZHSUST Strikers এর মুখোমুখি হয় ZHSUST Sky Hitters. ZHSUST Strikers প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ১০ উইকেটে ৮৮ রান করে, জবাবে ZHSUST Sky Hitters ৯ ওভার ৩ বলে ৫ উইকেটে ৯১ রান করে বিজয়ী হয়। মনোমুগ্ধকর এই ম্যাচটি পরিচালনা করেছেন সহকারী অধ্যাপক মহীউদ্দীন ও প্রভাষক হাবিবুল হক ইশা। স্কোরার এর দায়িত্বে ছিলেন প্রভাষক সাজিদ হাসান।
Posted ০৮:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]