কটিয়াদি থেকে সংবাদদাতা
রবিবার, ১৫ জুন ২০২৫ প্রিন্ট
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জিদনী মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১৫জুন) সকাল ১১টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিক্ষার্থী জিদনীর বড় বোন ময়না আক্তার, ছাত্রনেতা মোহাম্মদ রিমন, সহপাঠী,ছাত্র নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এসময় নিহত জিদনীর বোন ময়না আক্তার বলেন, জিদনী হত্যার ১২দিন পার হয়ে গেলেও পুলিশ কোনো আসামী গ্রেফতার করতে পারে নাই। তিনি এ বিষয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে বক্তারা সরকারের বিচার বিভাগের কাছে জিদনী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
Posted ০৭:১১ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]