বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ার অবৈধ ৮ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

আশুলিয়ার অবৈধ ৮ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ার কাঠগড়া আলম সুপার মার্কেট, দক্ষিণ তাজপুর এলাকায় অবৈধ ৮ শতাধিক বাসা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া আলম সুপার মার্কেট, দক্ষিণ তাজপুর এলাকায় অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার খুলে জব্দ করা হয়।

তিতাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, ‘দিনব্যাপী অভিযানে প্রায় ৪ কিলোমিটার এলাকার ৮ শতাধিক বাসা বাড়ির নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগে ব্যবহৃত কয়েকশ গজ লোহার পাইপ, রাইজার ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

মোহাম্মদ সায়েম আরো বলেন, এর কিছু প্রভাবশালীদের মাধ্যমে আবার এই এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়। তিতাসের পক্ষ থেকে অবৈধ সংযোগ গ্রহিতা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আনিসুজ্জামান, সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

Posted ০৮:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]