রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. রেজাউল করিম মোল্লা (৪২) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম মোল্লা নরসিংদী সদর উপজেলার শেখেরচর মোল্লা বাড়ির মৃত মো. আব্দুল করিম মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল করিম মোল্লা একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এর মধ্যে একটি মামলায় তার তিন কোটি টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড এবং অপর একটি মামলায় তিন লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ও চার মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে। দীর্ঘ দিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে পুলিশ তাকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

Posted ১১:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]