রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশে এই অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে।

এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক রাসেল প্রসিকিউশন দাখিল করলে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ফ্যাক্টরি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে র‍্যাব ও আনসার বাহিনীর একটি যৌথ দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Facebook Comments Box

Posted ০৫:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]