বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বেকারিতে ইউরিয়া সার ব্যবহার: ৫০ হাজার টাকা জরিমানা

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে বেকারিতে ইউরিয়া সার ব্যবহার: ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর ইটাখোলা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইউরিয়া সার ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনা মোতাবেক আজ বুধবার (১০ জুন) এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইটাখোলা মোড় সংলগ্ন একটি বেকারিতে খাদ্যপণ্য প্রস্তুতের কাজে ইউরিয়া সার ব্যবহারের ঘটনা হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই বেকারিতে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও পুরোনো খাদ্য প্রস্তুতকারী তেল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

একই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ছয়টি মামলায় চার হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে মোট আটটি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিফ ও আসাদ অভিযানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৯:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]