বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন খন্দকার আল আশরাফ মামুন

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন খন্দকার আল আশরাফ মামুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিএনপির অনুমোদিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে খন্দকার আল আশরাফ মামুন-কে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মীরা খন্দকার আল আশরাফ মামুনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন খন্দকার আল আশরাফ মামুন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাঁকে যুবদলের একজন পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটি সম্পর্কে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নতুন নেতৃত্বের সমন্বয়ে যুবদল সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে এবং তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০৫:২৬ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]