বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন: কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন: কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ সদর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১০ জুন) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ সদর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা।

অভিযানে আল-মাসুম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় প্লেইন কেক, ব্রেড ও বিস্কুট উৎপাদন এবং বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া বাজারজাত করার দায়ে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মিয়া প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ০৭:০২ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]