শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ২৫ মে ২০২৬ প্রিন্ট
নরসিংদী বড় বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআই’র অনুমোদনহীন চানাচুর উৎপাদনের দায়ে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই কারখানার মালিককে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল নরসিংদী বড় বাজারের ওই চানাচুর কারখানায় অভিযান চালায়। এ সময় দেখা যায়, কারখানাটিতে বিএসটিআই’র কোনো বৈধ লাইসেন্স নেই এবং অত্যন্ত অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন করা হচ্ছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক শেখ রাসেলের দাখিল করা প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযান পরিচালনায় র্যাব-এর একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও আইনগত সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ০৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]