সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

শনিবার, ০৬ জুন ২০২৬   প্রিন্ট  

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নানা শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।
জেলা প্রশাসক আরও বলেন, সম্মিলিত সচেতনতাই পারে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত নরসিংদী গড়ে তুলতে। এ লক্ষ্যে নিয়মিত নজরদারি ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

“সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পুরো জেলাজুড়ে ডেঙ্গু সচেতনতা প্রসারে বিশেষ বার্তা দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১১:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]