শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ১১ মে ২০২৬ প্রিন্ট
ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ওজনযন্ত্র ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) নরসিংদীতে তিন দিনব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কার্যক্রমটি নরসিংদী বাজার বণিক সমিতির আওতাধীন বিভিন্ন দোকানে ব্যবসায়িক কাজে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই ও স্ট্যাম্পিংয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কে. এম. হানিফ, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী বাজার বণিক সমিতির সেক্রেটারি মোতালেব এবং বিএসটিআই’র সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ।
কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন বিএসটিআই’র পরিদর্শক (মেট) আরিফ হোসেন আসিফ, শেখ রাসেল, অনিন্দ্য দে এবং কাজী সাখাওয়াত হোসেন মনি।
সংশ্লিষ্টরা জানান, বাজারে ব্যবহৃত ওজনযন্ত্রের সঠিকতা নিশ্চিত করতে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আস্থা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ০৮:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]