শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ১০ মে ২০২৬ প্রিন্ট
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় জেলার বিগত এক মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় মাদক ব্যবসা ও সেবন প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, চোরাচালান রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপাচার বন্ধ, হত্যা ও রাহাজানি প্রতিরোধ এবং অবৈধ দখল-বাণিজ্যের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
Posted ০৮:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]