শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ০৮ মে ২০২৬ প্রিন্ট
সরকারি সিদ্ধান্ত অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকানপাট ও শপিংমল খোলা রাখার অভিযোগে নরসিংদী পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের করে মোট ২২ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
শুক্রবার (০৮ মে ২০২৬) সন্ধ্যা ৭টার পর নরসিংদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
অভিযানকালে সরকারি সিদ্ধান্ত অমান্য করে দোকানপাট ও শপিংমল খোলা রাখার প্রমাণ পাওয়া গেলে বিদ্যুৎ আইন-২০১৮ এবং দণ্ডবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পুলিশ সদস্য ও নরসিংদী পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহায়তা করে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]