বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোমবার, ১৬ জুন ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশ নিয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানে সিদ্ধান্ত দেন।

বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের প্রতি সততা, আন্তরিকতা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তাসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Facebook Comments Box

Posted ০৯:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]