শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাখিল পরীক্ষার গোবিন্দগঞ্জে বদলী পরীক্ষার্থীর এক বছর কারাদন্ড

শনিবার, ২৭ মে ২০২৩   প্রিন্ট  

Default Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার (২৭ মে/২০২৩) দুপুরে প্রকৃত ছাত্রের বদলে দাখিল পরীক্ষা দিতে এসে ম্যাজিষ্ট্রেটের হাতে ধরা পড়েছে আকাশ শেখ (১৯) নামে একছাত্র।
আকাশ শেখ পৌর এলাকার গোবিন্দপুর (চরপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার আলীম শ্রেনীর ছাত্র।
জানা গেছে, উপজেলার খলসী দাখিল মাদ্রাসার ছাত্র মিজানুর রহমানের পরিবর্তে আকাশ শেখ গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে শুরু থেকেই দাখিল পরীক্ষা দিয়ে আসছিল। গতকাল শনিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেন্দ্র পরীদর্শনে যান।

ইউএনও আরিফ হোসেন জানান, দুপুরে ওই কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায় প্রবেশপত্রের সঙ্গে আকাশের ছবি’র কোন মিল নেই। পরে ম্যাজিষ্ট্রেটের নিকট আকাশ মিজানুরের পরিবর্তে বদলী পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করায় তাকে এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোঃ ইজার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালতের নির্দেশে আকাশ শেখকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]