জবি প্রতিনিধিঃ বাঁধন দাস
শনিবার, ১২ জুলাই ২০২৫ প্রিন্ট
জবির সংগীত বিভাগের আয়োজনে রবীন্দ্র নজরুলের গানে উদযাপিত হলো বর্ষাবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি উদযাপন করা হয় সংগীত বিভাগের গীতাঞ্জলি মঞ্চে।
অনুষ্ঠানটি বিভাগের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে স্বতঃস্ফূর্ত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি যার মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন হয়।
বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন ড. হোসনে আরা বেগম, সংগীত বিভাগের চেয়ারম্যান ডঃ অনিমা রায় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজওয়ান ।
অনুষ্ঠানটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিবৃন্দ । অনুষ্ঠান চলাকালীন জবির উপাচার্য মহোদয় সংগীত বিভাগের জন্য একটি নতুন সেমিনার রুমের উদ্বোধন করেন।
Posted ০৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]