খন্দকার আমির হোসেন,নরসিংদী:
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ প্রিন্ট
আজ বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলাধীন সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ- এর ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়াশুনায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান পুলিশ সুপার। বিদায় শিক্ষার্থীরা উজ্জ্বল করবে শিক্ষকদের শ্রম; পূর্ণ করবে মা-বাবার স্বপ্ন এ প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার নরসিংদী।
পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন পুলিশ সুপার, নরসিংদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফারজানা নজরুল, সভাপতি, গভর্নিংবডি, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, নরসিংদী।
Posted ০৯:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]