শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭ শতাংশ; বেড়েছে জিপিএ ৫

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১   প্রিন্ট  

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭ শতাংশ; বেড়েছে জিপিএ ৫ কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার এবারের ফলাফলে পাশের হার ও জিপিএ ৫ এর পরিমান বিগত ৫ বছরে সর্বোচ্চ অবস্থানে রয়েছে

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭ শতাংশ; বেড়েছে জিপিএ ৫

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭ শতাংশ; বেড়েছে জিপিএ ৫ কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার এবারের ফলাফলে পাশের হার ও জিপিএ ৫ এর পরিমান বিগত ৫ বছরে সর্বোচ্চ অবস্থানে রয়েছে । এ বছর পাসের হার ৯৬.২৭ শতাংশ। গতবছর বোর্ডে পাশের হার ছিল ৮৫.২২শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। এর মধ্যে ৯ হাজার ১৮১ জন মেয়ে, ছেলে ৫ হাজার ৪৪৫ জন। গত বছর জিপিএ ৫ ছিল ১০ হাজার ২৪৫ জন। বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে এ বছর মোট ১ হাজার ৭৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। গত বছর ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছিল। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৮৯, মানবিক বিভাগে ৯৬.১৬, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৪.৫৯ শতাংশ। পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]