মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নাশতকার মামলায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জে নাশতকার মামলায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

পুলিশ জানায়, করতোয়া কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী (৩৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোকদম দপ্তরি (৪৫) ও দূর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ (২৫)।
ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা মহাসড়কে করতোয়া কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

“গত রোববার রাতে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের ঝটিকা মশাল মিছিল থেকে ওই কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।”

তিনি আরও বলেন, আগুনে কভার্ড ভ্যানের সামনের কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
ওসি বলেন, ওই ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।
তাদের বিরুদ্ধে এর আগে কয়েকটি নাশকতার মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]