সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমসি প্লাসের সব ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

রবিবার, ১৯ মে ২০২৪   প্রিন্ট  

এসএমসি প্লাসের সব ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অনুমোদনহীন এসএমসির ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘এসএসসি প্লাস’ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে এই ড্রিংকস বাজারজাত করার কারণে একমির চেয়ারম্যান তানভির সিনহাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দোষ স্বীকার করে আজ সকালে জামিন চান তানভির সিনহা। তিনি আদালতকে জানান, বাজারজাত করার আগে তিনি জানতেন না যে এটার লাইসেন্স নেই। পরে আদালত তাঁকে ১৬ লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বাজার থেকে সব এসএমসি প্লাস প্রত্যাহারের নির্দেশ দেন।

গত মঙ্গলবার অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Facebook Comments Box

Posted ০৫:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]