রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে কাচারী জামে মসজিদের মুসল্লীদের যাতায়াতের  রাস্তার জমি বেদখল  

রবিবার, ১৯ মে ২০২৪   প্রিন্ট  

দিনাজপুরে কাচারী জামে মসজিদের মুসল্লীদের যাতায়াতের  রাস্তার জমি বেদখল  
 দিনাজপুর সদরের ঈদগাহ আবাসিক এলাকার কাচারী জামে মসজিদের মুসল্লিদের যাতায়াতের রাস্তার  জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে  জমি দাতা মরহুম মাজেদুর রহমান চৌধুরীর স্ত্রী ও তার দুই পুত্র মোঃ সুমন ও তানজিল সামস চৌধুরীর বিরুদ্ধে। এলাকাবাসী ও কমিটির সদস্যরা জানান, মৃত মাজেদুর রহমান চৌধুরী সহ চৌধুরী বংশের ১৭ জন সদস্য মিলে মোট ১৪ শতক জমি মসজিদের নামে দান করেন।
কিন্তু পরবর্তীতে মরহুম মাজেদুর রহমান চৌধুরীর পরিবারের সদস্যরা তা অস্বীকার করে। তাদের পিতার মসজিদের  নামে দানকৃত  .৮২ লিংক রাস্তার যাতায়াতের জমি তারা দখল করে নিয়ে বাড়ি ঘর নির্মাণ করেন, ফলশ্রুতিতে মসজিদের রাস্তা বন্ধ হয়ে যায় এবং মুসুল্লিরা অনেক কষ্টে  মসজিদে যাতায়াত করে নামাজ পড়ছেন এবং তারা এই .৮২ লিংক জমি মসজিদ কে দিতে অস্বীকৃতি জানান।
এব্যাপারে মসজিদ কমিটির সদস্যরা ও এলাকাবাসী সকলে মিলে পৌরসভায় জমি মাপযোগের আবেদন করলে  পৌরসভার মেয়রের নির্দেশে তা অদ্য ১৮/০৫/২০২৪ ইং তারিখে পৌরসভার সার্ভেয়ার মাপযোগ করে দিলে দেখা যায়, প্রায় প্রস্থে আড়াই ফিট ও দৈর্ঘ্যে ১২২ ফিট জমি দখল করে নিয়ে বাড়ি নির্মাণ করেন। এ ব্যাপারে এলাকাবাসী মসজিদের জমি রক্ষার্থে এবং  মসজিদের মুসল্লিদের যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তাটি উদ্ধার করত: ঊর্ধ্বতন- কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
Facebook Comments Box

Posted ০৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]