শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বুধবার, ০৬ মে ২০২৬ প্রিন্ট
অভিযান সূত্রে জানা গেছে, কামরাব বাজারে বিভিন্ন দোকানে তদারকি করার সময় দেখা যায়, কয়েকটি মিষ্টির দোকানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া ভোক্তাদের ঠকিয়ে মিষ্টির প্যাকেটে বা কার্টুনে ওজনে কারচুপি করার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত দুই মিষ্টি ব্যবসায়ীকে মোট ৬,০০০ (ছয় হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ শাহনেওয়াজ: স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে), মোঃ মোবারক হোসেন, নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস পুলিশ ফোর্স।
অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরণের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ওজনে কম দেওয়া বা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সঠিক মাপে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
Posted ০৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]