রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেফতার

শুক্রবার, ০৮ মে ২০২৬   প্রিন্ট  

শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে দুবাই থেকে গ্রেফতারের পর দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী।

পিবিআই সূত্র জানায়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল–এর রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে। পরে বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানানো হলে পিবিআই ও পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে।

গ্রেফতারকৃত আরিফ সরকার (৪০) নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। গত ৬ মে তাকে বাংলাদেশে এনে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

মামলার নথি ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খানকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটে তার নিজ বাসভবনে পরিকল্পিতভাবে পিস্তল দিয়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে একই বছরের ৩১ মে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ একাধিক আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্ত করলেও পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন পিবিআই নরসিংদী মামলার তদন্তভার গ্রহণ করে।

তদন্ত চলাকালে এর আগে একই মামলার আরেক আসামিকে দুবাই থেকে গ্রেফতার করে দেশে আনা হয়। জিজ্ঞাসাবাদে ওই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ সরকারের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পায় পিবিআই।

পরবর্তীতে আরিফ সরকারের বিদেশে অবস্থান নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। মামলা তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ অন্যান্য আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই নরসিংদী।

পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করলে বাংলাদেশ পুলিশকে অবহিত করা হয়। এরপর পিবিআই ও পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে।

বাংলাদেশে আনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে শিবপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

Facebook Comments Box

Posted ০৪:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]