বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চের ডেক ও বসে যাওয়া শ্রেণির যাত্রী ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   প্রিন্ট  

Default Image

লঞ্চের ডেক ও বসে যাওয়া শ্রেণির যাত্রী ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে

ঢাকা, ০১ এপ্রিল ২০২১; যাত্রীবাহী লঞ্চের শুধুমাত্র ডেক শ্রেণি ও বসে যাওয়া শ্রেণির যাত্রী ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ি গণপরিবহনে ৫০% যাত্রী পরিবহন করার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অভ্যন্তরীণ যাত্রীবাহী লঞ্চের ডেক শ্রেণি ও বসে যাওয়া শ্রেণির বিদ্যমান ভাড়ার ৬০% বৃদ্ধি করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণকালীন অর্থাৎ সরকারি প্রজ্ঞাপনে বর্ণিত সময়ের জন্য যাত্রী ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ থেকে এ ভাড়া কার্যকর হবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয় যাত্রী ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র প্রস্তাব আজ অনুমোদন করেছে।
অভ্যন্তরীণ যাত্রীবাহী লঞ্চের বিদ্যমান ভাড়া ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটার ১.৭০/- টাকা; ১০০ কিলোমিটারের অধিক দূরত্ব অর্থাৎ ১০০ কিলোমিটার পরবর্তি প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটার ১.৪০/- টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮/- টাকা।

করোনা ভাইরাস সংক্রমণকালীন অর্থাৎ সরকারি প্রজ্ঞাপনে বর্ণিত সময়ের জন্য যাত্রী ভাড়া পুনঃনির্ধারণ করার ফলে দাঁড়িয়েছে ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটার ২.৭২/- টাকা; ১০০ কিলোমিটারের অধিক দূরত্ব অর্থাৎ ১০০ কিলোমিটার পরবর্তি প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটার ২.২৪/- টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৮.৮০/- টাকা।

Facebook Comments Box

Posted ০৫:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]