নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশের মূল্যায়নকারীদের একমাত্র অ্যাসোসিয়েশন বাংলাদেশ সার্ভে এন্ড ভ্যালুয়েশন কোম্পানিস, ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল কনসানর্স এসোসিয়েশন-এর ইজিএম ও নতুন সদস্যদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান ৭ই মার্চ ২০২৬, শনিবার,আইডিইবি ভবন,কাকরাইল, অনুষ্ঠিত হয়, সংগঠনের সভাপতি জনাব জসিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ সুমন, সঞ্চালনা করেন সহ সম্পাদক প্রকৌশলী মোঃ জিয়াউল হক, বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সভাপতি এডভোকেট সেলিম মিয়া, পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি ইলিয়াস আরাফাত, কোষাধক্ষ্য আশরাফুল মাওলা জুয়েল, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ সোহেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, বক্তারা বলেন আমরা বাংলাদেশের একমাত্র স্বীকৃত মূল্যায়নকারী অ্যাসোসিয়েশন, যা ২০১২ সাল থেকে মূল্যায়ন পেশাজীবীদের মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমাদের এসোসিয়েশন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (BRPD) কর্তৃক অনুমোদিত এবং আমাদের সদস্যগণ ব্যাংকিং আইন ২৯(ক) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে তালিকাভুক্ত জামানত মূল্যায়নকারী হিসেবে কাজ করে যাচ্ছেন।
নতুন রাষ্ট্র ব্যবস্থায় আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত ও শক্তিশালী করার লক্ষ্যে মূল্যায়নকারীদের (ভ্যালুয়ার) জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করবে। আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বাংলাদেশের প্রায় ২০০টি মূল্যায়নকারী প্রতিষ্ঠানের প্রধান মূল্যায়কগণ উপস্থিত ছিলেন
Posted ৪:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।