মহসিন সোহাগঃ
বুধবার, ০৪ মার্চ ২০২৬ প্রিন্ট
হেলেন জেরিন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একজন পরিচিত নেত্রী। যাকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশের জনগণ চিনে। তিনি দীর্ঘ বছর ধরে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং নানা দায়িত্ব পালন করেছেন। ৮ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন খুব নিষ্ঠার সাথে। বর্তমানে তিনি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলের অন্যতম দায়িত্বে রয়েছেন। ছাত্রজীবন থেকেই এই নেত্রী রাজনীতিতে যুক্ত, ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরে ছাত্রদলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন।
২০০৪-২০০৬ পর্যন্ত সংসদ সদস্য থাকাকালীন সংসদীয় দায়িত্বের পাশাপাশি দলের মহিলা ও শিশু সম্পর্কিত বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ছিলেন। পরবর্তীতে ২০০৮, ২০১৮ নির্বাচনে তিনি বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী ছিলেন এবং দলের কর্মী সমর্থকদের মধ্যে নিজের অবস্থান গড়ে তুলেছেন। বিভিন্ন সমাবেশ, রাজনীতির মতবিনিময়, মিছিলে অংশগ্রহণ করে তিনি নিজের রাজনৈতিক কারিশমা ও নেতৃত্বের চিহ্ন দেখিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় তিনি বারবার প্রমাণ করেছেন দলের দুঃসময়ে তিনি আপোষহীন, সংগ্রামের সময় তিনি অগ্রসৈনিক। আর নেতৃত্বের ক্ষেত্রে তিনি প্রজ্ঞা, সততা ও যোগ্যতায় একজন উজ্জ্বল উদাহরণ।
মাদারীপুর তৃণমূল ও সাধারণ মানুষের প্রত্যাশা, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের স্বপ্ন। দলের প্রতি তার নিরলস অবদান বিবেচনায় মাদারীপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে হেলেন জেরিন খানের মনোনয়ন হবে সময়য়োপযোগী, যৌক্তিক ও দুরদর্শী সিদ্ধান্ত। কারণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মিছিলের শেষ ছেলেটি মূল্যায়ণ পাবে। সে ক্ষেত্রে এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস তার মতো ত্যাগী, অভিজ্ঞ সংগঠক নেত্রী জাতীয় সংসদে গেলে নারীর অধিকার, গণতন্ত্র এবং জনগণের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে। দলের স্বার্থে, নারীর মর্যাদা তৃণমূলের প্রত্যাশা, জনগণের স্বার্থে, নারীর মর্যাদা ও নেতৃত্বের অগ্রযাত্রায় হেলেন জেরিন খান কে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে আবারও দেখতে চায়।
Posted ০৩:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]