শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর চিনিশপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রবিবার, ০৩ মে ২০২৬   প্রিন্ট  

নরসিংদীর চিনিশপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে নরসিংদীর চিনিশপুর এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়।

রোববার (৩ মে) সকাল ১০টার দিকে পরিচালিত এ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তি মোঃ রুস্তম মিয়া (২৮)-এর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নরসিংদী মডেল থানা-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৬:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]