শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ১৬ মে ২০২৬ প্রিন্ট
নরসিংদীতে পৃথক দুটি অভিযানে ১০ কেজি গাঁজা, ১ হাজার ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ । এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) ভোরে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে শিবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে শিবপুর উপজেলার চন্দনদিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক কারবারি রিপন ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে পৃথক আরেক অভিযানে নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির–র ইনচার্জ দীপক কুমার দাসের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ০৭:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]