শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ০২ মে ২০২৬ প্রিন্ট
মাদকের অবৈধ অনুপ্রবেশ ও পরিবহন প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়ের উদ্যোগে নরসিংদীতে বিভিন্ন যানবাহনে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২ মে) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক পাচার ও সরবরাহ চক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, “মাদককে ‘না’ বলুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। নিরাপদ ও সুন্দর আগামীর জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
Posted ০৫:৩২ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]