শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোমবার, ০৬ মার্চ ২০২৩   প্রিন্ট  

নরসিংদীতে ফুটবল প্রশিক্ষণ  অনুষ্ঠিত

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় নরসিংদী সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৬ বছরের বালকদের নিয়ে সম্পন্ন হলো ফুটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণী অনুষ্ঠান। নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রশিক্ষণটির সমাপনী ও সনদ বিতরণী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর পক্ষে উপ-পরিচালক, স্থানীয় সরকার, নরসিংদী মৌসুমী সরকার রাখী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন নরসিংদী জেলা কোচ মো: নাজমুল হাসান ডিসেন্ট এবং তাকে সার্বিক সহযোগিতা করেন মো: কবির হোসেন।

Facebook Comments Box

Posted ০৬:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]