রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে পুলিশের অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বুধবার, ০৬ মে ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে পুলিশের অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে নরসিংদীতে সক্রিয় একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৬ মে) নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহ-এর নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন এবং এসআই আব্দুস সালাম-এর সমন্বয়ে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলো— পলাশ উপজেলার জিনারদী গ্রামের অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার মৃত হিরন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২০), নরসিংদী সদর উপজেলার উত্তর বাগহাটা গ্রামের মৃত আরমান মিয়ার ছেলে মোঃ কাইয়ুম (২৫) এবং একই উপজেলার খাটেহারা গ্রামের জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪)।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে দেখা করার কথা বলে নির্জন স্থানে নিয়ে অপহরণ, শারীরিক নির্যাতন এবং আপত্তিকর ভিডিও ধারণ করত। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেওয়া হতো।

অভিযানকালে আসামি ফয়সাল মিয়া-এর কাছ থেকে ভুক্তভোগী মোঃ পারভেজ হাসান-এর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়সাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশি তথ্যমতে, স্মৃতি আক্তার-এর বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ফয়সাল মিয়া-এর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ নরসিংদী ও চট্টগ্রাম-এর বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানা-এ মামলা নং-২১, তারিখ ৬ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, রুজু করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Facebook Comments Box

Posted ০৪:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]