শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ০৫ মে ২০২৬ প্রিন্ট
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযানে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) সকালে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি রাতে এলাকা থেকে একটি ম্যাট ব্লু রঙের মোটরসাইকেল চুরি হয়। এর বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং চুরির সঙ্গে জড়িত দুইজনকে আটক করে।
আটকরা হলেন— মো. সাইফুল ইসলাম বাবু (২৩), বাড়ি শিবপুর উপজেলার কারারচর গুপ্তপাড়া এলাকায় এবং মো. ইমরান হোসেন (২১), বাড়ি মাধবদীর পাঁচদোনা এলাকায়।
পরে একই দল চোরাই মোটরসাইকেল কেনাবেচার তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ারের সামনে আরও একটি অভিযান পরিচালনা করে। এ সময় আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ৪ থেকে ৫ সদস্য পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ০৯:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]