শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ প্রিন্ট
“নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ২০ মে (বুধবার) বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদার সাথে পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৬’।
দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর যৌথ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল দুপুর ১২টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ। তিনি এক আমন্ত্রণপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে উক্ত আলোচনা সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে বিএসটিআই-এর পক্ষ থেকে ওজন ও পরিমাপের সর্বক্ষেত্রে মেট্রিক পদ্ধতি ব্যবহার, মোড়কজাত পণ্যের গায়ে নিট ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে পণ্য ক্রয় করা এবং কিউআর কোড (QR Code) স্ক্যান করে বিএসটিআই-এর লাইসেন্স যাচাই করার জন্য ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
Posted ০১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]