শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ৫ জনের মৃত্যু

শনিবার, ১০ জুলাই ২০২১   প্রিন্ট  

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ৫ জনের মৃত্যু

নবকণ্ঠ ডেস্ক:

তাজিকিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আঘাতে কয়েক ডজন বাড়িঘর ধসে পড়েছে। ওই ভূমিকম্প আঘাত হানার পর অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় জেলা রাশত। কম্পন অনুভূত হয়েছে দেশটির রাজধানী দুশানবেতেও, কম্পনের উৎস থেকে যার দূরত্ব অন্তত ১৬৫ কিলোমিটার।

তাজিক সরকারের জরুরি পরিস্থিতি মোকাবেলা বিষয়ক কমিটি জানিয়েছে, ‘ভূমিকম্পে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে। তাজিকাবাদ জেলার তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভূমিকম্পে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তারা এই তিন গ্রামের বাসিন্দা।’

সূত্র: আলজাজিরা।

Facebook Comments Box

Posted ১০:৪২ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]